Logo
×

বিবিধ

‎পাবিপ্রবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আয়শা-হান্নান

Icon

‎পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:১১

‎পাবিপ্রবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আয়শা-হান্নান

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আগামী ১ বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন  সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়শা রহমান এবং সাধারণ সম্পাদক বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান শাহ।

‎রবিবার (১৭ মে ) বিকেলে উপদেষ্টাগণ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রিয়ম সরকার, জয় রায় নায়েক এবং আব্রাহাম আহম্মেদ আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ রানা, সাইখুল হাদি এবং জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুন্নাহার আশা, প্রচার সম্পাদক রাকিউল্লাহ সরকার, উপ-প্রচার সম্পাদক ছামিউল চৌধুরী।

‎অর্থ সম্পাদক আল আমিন, উপ-অর্থ সম্পাদক শাকিরা সামান্তা সুপ্তি, দপ্তর সম্পাদক সাইমুম আরা মীম, উপ-দপ্তর সম্পাদক ফাইরুজ নুবা ক্রীড়া সম্পাদক গাইরুল ইসলাম শাকিল, উপ-ক্রীড়া সম্পাদক মুনতাসির কবির।

‎ত্রাণ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক তহমিনা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফসানা রুহি, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহানা ফিরদৌসি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আফিয়া আসাদ অহনা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাফিসা তাবাসসুম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদা মারজান। 

‎কার্যকরী সদস্যবৃন্দ নিলয় রায়, কামরুল হাসান, রাকিবুল ইসলাম, মো. রেদওয়ান প্রামাণিক, ফাতেমা শারমিন, সৃষ্টি রায় রিসফিয়া তাসমীন, মুশফিক্বাহ আনজুম মীম, শামীম আহমেদ শামসুদ্দোহা সাজু।