বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগে নবনির্মিত একটি ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় হেকেম বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিসেস জয়ন্তী ধর্মসেনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসপ্লে বোর্ডটি উদ্বোধন করেন।
ডিসপ্লে বোর্ড উদ্বোধনের পর প্রফেসর করিম মেমোরিয়াল সেমিনার কক্ষে কৃষি রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং হেকেম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষি রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেকেম বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লুসান লানিন্দা আবেল সেরা, কান্ট্রি হেড এস আই এইচ এম মুশফিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় কৃষি ক্ষেত্রে কীটনাশকের সঠিক ব্যবহার এবং শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। একইসঙ্গে বাংলাদেশের কৃষিখাতে হেকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
বিভাগীয় সূত্রে জানানো হয়, এই ডিসপ্লে বোর্ড স্থাপনের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বালাইনাশক সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে, যা তাদের শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে।

logo-2-1757314069.png)
