Logo
×

বিবিধ

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবিতে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ২১:৫৫

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবিতে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকে আজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মাছ ধরার প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আনন্দঘন এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. শামীম আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।


উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বড়শি দিয়ে মাছ ধরার মাধ্যমে প্রাণবন্ত সময় উপভোগ করেন। একইসঙ্গে অন্যান্য শিক্ষার্থীরাও এ দৃশ্য উপভোগ করে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতায় মোট ৬৬৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।


প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুইটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপের সময় ছিল সকাল ৯:০০টা থেকে সাড়ে ১০:৩০টা পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপের সময় নির্ধারণ করা হয় সকাল ১০:৪৫টা থেকে দুপুর ১২:১৫টা পর্যন্ত।


এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বিনোদন এবং সৃজনশীল অংশগ্রহণের এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।