স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৩:৪০
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আইন সম্পাদক মেহেদী হাসান তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান তুহিন বলেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলাম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। চমৎকার এই আয়োজনে মুখরিত ছিল কলেজ প্রাঙ্গণ।

logo-2-1757314069.png)
