Logo
×

বিবিধ

ঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৩২

ঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

ঈদের ছুটিতে জনশূন্য ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান।


সকাল থেকে তিনি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থানরত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের খাবার প্রদান করেন।


জানা যায়, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হল সংলগ্ন দোকানপাট বন্ধ থাকায় ক্যাম্পাসের মুক্ত বিচরণকারী প্রাণীগুলো তীব্র খাদ্য সংকটে পড়ে। এই বিষয়টি অনুধাবন করে ছাত্রদলের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। নির্দিষ্ট কয়েকজন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন নিয়মমাফিক খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “ঈদের আনন্দ কেবল মানুষের জন্য নয়, আমাদের চারপাশের এই নির্বাক প্রাণীগুলোও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তীব্র খাদ্য সংকটে তাদের ফেলে রাখা অমানবিক। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের সামান্যতম কষ্ট লাঘব করতে পারে, তবেই এই উদ্যোগ সার্থক হবে।”