হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ জারি থাকায় আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির দায়িত্বশীল সূত্র জানায়, এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, তেলের দাম বাড়াতে আজ (বুধবার) জরুরি সভা করে বিইআরসি।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ১৯৪ টাকা ১৮ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮১ টাকা ৭৭ পয়সা।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে। ১৮ মার্চ মধ্যরাত (১৯ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে বলে জানা গেছে।

logo-2-1757314069.png)
