Logo
×

বিবিধ

আড়ংয়ের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৩০

আড়ংয়ের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ

পণ্য কেনাকাটার পর তা বহনে গ্রাহক বা ক্রেতাকে বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো ব্র্যাকের লাইফস্টাইল রিটেইল চেইন স্টোর আড়ং থেকে। গত সেপ্টেম্বর থেকে সেই ব্যাগের জন্য দাম নেওয়া হচ্ছে। এই দাম নেওয়া বন্ধ করতে গতকাল রবিবার সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ দেওয়া হয়েছে।

 

রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নোটিশদাতা। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী অভি। নোটিশে বলা হয়েছে, গত বছর সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে আড়ং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।