প্লাস্টিক শিল্পে টেকসই রূপান্তরে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২২:৪৭
প্লাস্টিক শিল্পে টেকসই রূপান্তরে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
দেশের প্লাস্টিক শিল্পকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) মিলনায়তনে ‘রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP)’ বিষয়ক এই চতুর্থ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর (DoE), বিপিজিএমইএ এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দেশের ২১টি প্লাস্টিক শিল্পের ২৭ জন প্রতিনিধি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নূরুন নাহার। তিনি বলেন, “প্লাস্টিক শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি।
বিপিজিএমইএ সভাপতি মো. শামীম আহমেদ জানান, বিশ্ববাজারের ক্রেতারা এখন কার্বন নিঃসরণ এবং পরিবেশগত কমপ্লায়েন্সের ওপর জোর দিচ্ছেন। তাই টিকে থাকতে হলে পরিবেশসম্মত উৎপাদন পদ্ধতি অনুসরণ করতেই হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও কেমিক্যাল ব্যবস্থাপনা) রাজিনারা বেগম। বক্তব্যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইউনিডোর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্য রঞ্জন ভট্টাচার্য বলেন, “প্লাস্টিক শিল্প এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। সম্পদের দক্ষ ব্যবহার শুধু খরচ কমানোর বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পানি সংরক্ষণ, বর্জ্য হ্রাস এবং সবুজ বিনিয়োগের আর্থিক বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
এনআর/

logo-2-1757314069.png)
