Logo
×

রাজনীতি

ডাকসুতে স্পষ্ট বিভেদ, কিসের ইঙ্গিত দিলেন সর্বমিত্র

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩

ডাকসুতে স্পষ্ট বিভেদ, কিসের ইঙ্গিত দিলেন সর্বমিত্র

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  ছাত্র সংসদ। এসময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন।  


তবে, নেতৃব্দৃন্দের ফুল দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ডাকসুর আরেক সদস্য সর্বমিত্র চাকমা।  পোস্ট দিয়ে তিনি লিখেন,


"হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা , সর্ব মিত্র চাকমা , রাফিয়া , উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে , হাহা!"


এমন পোস্টের প্রশ্ন উঠেছে তাহলে কি ডাকসুতে বিভেদের শুরু হয়েছে।