শহীদ মিনারে দোয়া হল প্রথমবার, অংশ নিলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে।
প্রথমে পুস্পস্তবক অর্পন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতীব নাজির মাহমুদ।
তিনি সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াতে বলে দোয়া শুরু করেন। দোয়ায় দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রম, নব্বইয়ের গণ আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ এর গণআন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ভাষা শহীদদের স্মরণের এই রাষ্ট্রীয় আয়োজনে শহীদ মিনারে দোয়ার আয়োজন এবারই প্রথম।
এর আগে, দেশ স্বাধীনের আগে ১৯৫৩ সালের পর আবারও শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য রাষ্ট্রীয়ভাবে মুনাজাত করা হয়েছিল।

logo-2-1757314069.png)
